শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

বরিশালে সাংবাদিক মিরাজের স্মরনে শো-কসভা ও দোয়া-মিলাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের স্মরনে শোকসভা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় পেশাদার সংবাদকর্মীদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের আয়োজনে বরিশাল প্রেসক্লাবের হলরুমে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন ও হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাবেক সাধারণ সম্পাদক শাহীন হাসান।

বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাঈদ পান্থর সঞ্চালনায় মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সাংবাদিক কমল সেন গুপ্ত, এম জহির, সুখেন্দু এদবর, কেএম এনায়েত হোসেন, মর্তুজা জুয়েল, খোকন আহমেদ হীরা, ফাহিম ফিরোজ, আরিফুল ইসলাম, এম সালাউদ্দিন, এমকে রানা, আরিফ হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নাসির উদ্দীন, মঈনুল ইসলাম সবুজ, কামরুজ্জামান জুয়েল রানা, জিহাদ রানা, ফিরোজ গাজী, সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম, রিপন হাওলাদার, আরিফ হোসেন, সুমন হোসেনসহ বরিশালের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

দোয়া অনুষ্ঠানে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের বাবা মে. নুরুল হক মিয়া এবং তাঁর দুই ছেলে মাহিমুল হাসান এমদাদ ও সাবের হোসেন উপস্থিত ছিলেন।

সবশেষে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin