
মোঃমিজানুর রহমান,কালকিনি প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন কিশোর কুমার দাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অপরাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদান শেষে নবনিযুক্ত ইউএনও উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং সরকারি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং কালকিনিকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।