শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

মা-দক সেবনে বাধা দেয়ায় বসতবাড়িতে হা/মলা : টাকা ও স্বর্ণালংকার ছি-নতাইয়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ Time View

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের বসতবাড়িতে হামলা,নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী বিউটি পারভীন সিরাজগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেছেন। মামলার কোর্ট পিটিশন নম্বর-১৭৭।
ভুক্তভোগী বিউটি পারভীন সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। মামলা সূত্রে জানা যায়,মাদক সেবনে বাধা দেয়ায় একই গ্রামের সজল ও তার সহযোগীরা আব্দুল মান্নানের বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় গরু বিক্রির এক লাখ ৭০ হাজার টাকা এবং বিউটি পারভীনের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী,ঘটনার পরদিন অভিযুক্তরা আব্দুল মান্নানের বসতবাড়ির পাশের কাঠ বাগানে বসে পুনরায় মাদক সেবন করতে থাকে। বাগানে প্রবেশ ও মাদক সেবনে নিষেধাজ্ঞা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আব্দুল মান্নান,তার স্ত্রী বিউটি পারভীনসহ পরিবারের সদস্যদের মারধর,ভয়ভীতি প্রদর্শন, হত্যা ও অপহরণের হুমকী দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযুক্তরা বাগানের গাছ কেটে ফেলা এবং বাড়িঘরে আগুন দেয়ার হুমকি দেয়। একই সঙ্গে আব্দুল মান্নানের ডিগ্রি প্রাপ্ত জমিতে স্থাপিত সরকারি সাইনবোর্ড খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকী দেয়া হয় বলে ভুক্তভোগী পরিবার দাবী করেছে।
ভুক্তভোগী আব্দুল মান্নান ও তার স্ত্রী বিউটি পারভীন ছিনতাই হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার,ঘটনার সুষ্ঠ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সজলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।এ ছাড়াও তার ব্যবহৃত (০১৮৪৬-৭০১৫৮১) মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সলঙ্গা থানা পুলিশের একটি সূত্র জানায়,ঘটনাটি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ তৎপর রয়েছে।অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin