শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

শার্শায় ৪০ পিস ইয়া/বাসহ ১ জন গ্রে/প্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

​আজিজুল ইসলামঃ যশোরের শার্শায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রেজাউল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (০২ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৯:৪৫ ঘটিকার সময় শার্শা থানার এসআই (নিঃ) শ্রীকান্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম টেংরা এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টেংরা পশ্চিমপাড়া সাকিনস্থ ছবেদা গাছতলা মোছার ব্যাক মোড় থেকে রেজাউলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।

​এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ ধৃত রেজাউল এবং তার এক অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং পলাতক অজ্ঞাতনামা আসামিকে সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin