শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

এমদাদ খান রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‍্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে উদযাপিত হয়েছে।

 মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় রামগড় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু করেন নেতাকর্মীরা। র‍্যালীটি রামগড় শিল্পী কমিনিউটি সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো.ইলিয়াস হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীম সহ জেলা ও উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। তাঁরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করে।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে উৎসব মূখর পরিবেশে কেক কেটে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin