সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
বিএমডিএ’র সেচ প্রকল্প হু-মকির মূখে মোহনপুরে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের উঠান তেঁতুলিয়ায় শিশু ধ/র্ষণ মানববন্ধনে বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধে স্লোগান নেপালের ব-ন্যা জলবায়ু দুর্যো/গ যখন সীমান্ত পেরিয়ে যায় – নিকোলাস বিশ্বাস ময়মনসিংহে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ন্যাশনাল ওলামা এলায়েন্স এর সীরাত সেমিনার সাবেক আইজিপি এম. এনামুল হক মা/রা গেছেন ‎মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান পাইকগাছায় চাঞ্চল্যকর ‘সবুজ মাংস’ রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ক্ষেতলালে ফেনসিডিলসহ ৩ আ-সামি গ্রে-প্তার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিক-আপের ধাক্কায় হেলপার নিহ/ত,আহ/ত -৩

‎মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেছেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
‎২৮ আগস্ট শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে সাউথ এশিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। মাদার তেরেসার মানবসেবা ও মানবিক আদর্শকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বরেণ্য কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
‎পাখি, পরিবেশ ও সাংবাদিকতায় অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান প্রদান করা হয়।
‎সাউথ এশিয়া সাহিত্য পরিষদের সভাপতি গাজী আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোঃ আজগর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও চিত্রনায়ক ডি এ তায়েব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক, কবি ও সাংবাদিক অশোক ধর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবু ওবায়েদ বাদল।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিহাব রিফাত আলম, রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, এম. ইমরান উদ্দিন, জামাল উদ্দিন নাসির, অনির্বাণ ভক্ত, প্রফেসর মোঃ আমীর হোসেন, মোঃ শামসুল আলম, মাহবুবা শাহরীন মিতু, মোছাঃ আলেয়া বেগম, মোঃ সাজ্জাদ হোসেন বিশ্বাস, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক সানোয়ার খান, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, কবি ও সাংবাদিক মোঃ শফিউল্লাহ মিয়া, সবুজ রায় প্রমুখ।
‎সাংস্কৃতিক পর্বে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন সুরমা আক্তার, সাকিনা কাইউমসহ অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সেলিম মাহবুব ও সাকিনা কাইউম। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন শেখ মোঃ আসিফ হোসেন ও দিপংকর ঘোষ। সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সিকদার।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin