বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপ-সারণের দাবীতে মা/নববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View


‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ২বছর যাবৎ পলাতক ও বিভিন্ন অনিয়ম  দূর্নীতিতে  অভিযুক্ত মোঃ আব্দুস শহীদের বেতন বাতা বন্ধসহ  অপসারণের দাবিতে  ছাত্র/ছাত্রী ও এলাকা বাসীর উদ্যোগে  মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎৩০আগষ্ট ২০২৬ ইং তারিখ রোজ রবিবার বেলা ১ঘটিকায় অষ্টগ্রাম রাস গোবিন্দ  উচ্চ বিদ্যালয়ের সামনে মেইন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎মানব বন্ধনে  স্থানীয় অত্র এলাকার  বাসিন্দা রইস মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি ফারুক মেনর,অভিবাবক  কামরুল ইসলাম, কামাল হোসেন, মজিবুর রহমান,আব্দুল অদুদ, ইমাম হোসেন, রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী চাহিদা আক্তারসহ আরও অনেকে।
‎মানব বন্ধনে বক্তারা বলেন  অতিবিলম্বে দূর্নীতিবাজ দুই বছরধরে পলাতক বিতর্কিত প্রধান শিক্ষক আব্দু শহিদের বেতন বাতা বন্ধসহ তার অপসারণের দাবী জানান। বক্তারা বলেন ৫ আগষ্ট  ২০২৪ সালে ফেসি সরকার পতনের পর ৯ আগষ্ট ২৯২৪ইং তারিখে ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর তোপের মুখে পরে স্কুল থেকে পালিয়ে যান প্রধান শিক্ষক আব্দুস শহিদ। গত ২ বছর যাবৎ তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বাসায় বসে বসে নিয়মিত বেতন বাতা পাচ্ছেন। এখন দুই বছর পরে আবার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে বহাল হয়ে আসার পায়তারা করছেন। এরই খবর পেয়ে ছাত্র ছাত্রীও এলাকাবাসীর অভিবাবকদের মনে পুনরায় উত্তেজনা বিরাজ করছে। অনিয়ম-দুর্নীতির অভিযুগে অভিযুক্ত বিদ্যালয়ের টাকা আত্মসাৎকারী বিতর্কিত পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহীদের অপসারণের দাবী জানান তারা। উর্ধতন কর্তৃপক্ষ ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়কে অনিয়ম-দুর্নীতি মুক্ত করতে এবং ছাত্র ছাত্রীদের লেখা পড়ার মান উন্নয়নের দিক বিবেচনা করে। বিতর্কিত পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদকে অপসারণ করে নতুন প্রধান শিক্ষক নিযুক্ত করবেন এমনটাই দাবী জানান মানব বন্ধনে উপস্থিত সকলে। ###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin