বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

শার্শায় যা-বজ্জীবন সা-জাপ্রাপ্ত পলা/তক আ/সামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

​আজিজুল ইসলামঃ যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) শার্শা থানাধীন পাঁচভূলট দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

​গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আলামিন। তিনি পাঁচভূলট (দক্ষিণপাড়া) গ্রামের হযরত আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পাঁচভূলট দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এসসি নং-২৯৯/২০ মামলার যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত আসামি আলামিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে রোববারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin