বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

চারঘাটে আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধে করণীয় নির্ধারণে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ ও অপরিকল্পিত পুকুর খনন, জননিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ এমপি বলেন, চারঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনোভাবেই মাদক ব্যবসা ও বাল্যবিবাহকে প্রশ্রয় দেওয়া যাবে না।
তিনি বলেন, অবৈধভাবে পুকুর খননের কারণে যাতে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। আইন ও বিধিমালা মেনে পুকুর খননের বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বলেন, শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

সভাশেষে গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ের বিরোধ ও সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি কমানোর ক্ষেত্রে রাজশাহী জেলার মধ্যে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন প্রথম স্থান অর্জন করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে পুরস্কৃত করা হয়।

গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ক্ষেত্রে নিমপাড়া ইউনিয়নের এ সাফল্যকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin