বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

কে এম সোহেব জুয়েল,
গৌরনদী প্রতিনিধি।।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বরিশালের গৌরনদীতে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘ডাক দিয়ে যাই’-এর উদ্যোগে ডাক দিয়ে যাইর সুবিধাভোগী পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় গৌরনদী উপজেলা প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ বৃক্ষচারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আহম্মেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার সহকারী শাখা ব্যবস্থাপক লিটন কুমার, সংস্থাটির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, এনজিওর সদস্য ও সুবিধাভোগীরা।

কর্মসূচিতে ‘ডাক দিয়ে যাই’-এর পক্ষ থেকে ৪০টি পরিবারের মাঝে মোট ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা বিতরণ নয়, বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সবুজ পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin