বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে সন্ত্রাসী অন্তর বাহিনীর বিরুদ্ধে।

জানা গেছে, সন্ত্রাসী অন্তর বাহিনীর হামলায় শিবলী (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বাসিন্দা।
আহত শিবলীকে পুলিশ গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে অন্তর ও তার লোকজন গোপালগঞ্জ জেলা শহরের পুলিশ লাইন মোড়ে গতকাল সকাল ১০টা থেকে সোয়া ১০ টার মধ্যে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে শিবলীকে। স্থানীয়রা আহত শিবলীকে উদ্ধার করে প্রথমে শহরের মোহাম্মদপাড়া এলাকার নার্গিস ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে পুলিশ শিবলীকে নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে বলে জানা গেছে। ঘটনার সময় শিবলী মটর সাইকেল চালিয়ে উলপুর হয়ে গ্রামের বাড়ী বলাকৈড় যাচ্ছিলো। পথিমধ্যে পল্লী বিদ্যুৎ মোড়ে পৌঁছালে পূর্ব প্রস্তুতি নিয়ে অন্তর ও তার সাঙ্গপাঙ্গরা হামলা চালায়। হামলার সময় দেশীয় ধারালো অস্ত্রের কোপে মাথার একাধিক স্থানে ও লাঠির বাড়ীতে শরীরের বিভিন্ন স্থানে শিবলী গুরুতর আহত হন।
হামলা চালানোর পর অন্তর ও তার বাহিনীর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

সন্ত্রাসী অন্তর উলপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ও উলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার তরিকুল মোল্লার ভাতিজা। সে নিজেও ইউনিয়ন ছাত্রলীগের নেতা ছিলো বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin