রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

ভাতিজীকে ধর্ষ/নের অভিযোগে চাচার বিরুদ্ধে মা/মলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬১ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

দশ বছর বয়সের ভাতিজীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে একই বাড়ির চাচাতো চাচা হারুন কবিরাজের (৬০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা পলাতক রয়েছে।

ধর্ষিতার বাবা বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামের। অভিযুক্ত হারুন কবিরাজ ওই গ্রামের মৃত তাহের কবিরাজে ছেলে।

মামলা ও ভুক্তভোগী শিশুর পরিবারের বরাত দিয়ে মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার এসআই ফিরোজ আলম জানিয়েছেন, একই বাড়ির চাচাতো চাচা হারুন কবিরাজের দোকানে গত ১৫ আগস্ট বিস্কুট ও চিপস ক্রয় করতে যায় ভুক্তভোগি শিশু। এসময় ওই শিশুকে ফুসলিয়ে দোকানের পিছনের একটি বাগানের মধ্যে নিয়ে ধর্ষন করে অভিযুক্ত হারুন।

তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিতা শিশুর বাবা বাদি হয়ে সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin