বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

তানোরে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম স-মাপ্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এরিয়া প্রোগ্রামের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে তানোর এলাকাবাসীর আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (চলতি দায়িত্ব)সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তানোর থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর-অপারেশনস (ন্যাশনাল অফিস) চন্দন জেড গোমেজ, ডিরেক্টর-অপারেশনস অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দারিং, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশনস (নর্দান বাংলাদেশ ক্লাস্টার) রাজু উইলিয়াম রোজারিও, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস,তানোর পৌর আমির মাওলানা জুয়েল রানা, পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা ও মাহাবুব চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ধর্মীয় নেতা, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৫ বছর ধরে তানোর উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা ও জীবনমান উন্নয়নে কাজ করে আসা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের তানোর এরিয়া প্রোগ্রামের কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করে। তানোর উপজেলায় প্রায় একশো দশ কোটি ব্যয় করা হয়েছে। উপজেলায় ৫ হাজার ৭০৭ জন শিশু ও এক লাখ ৪২ হাজার উপকারভোগী রয়েছে।
অনুষ্ঠানে শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি কর্মসূচির সফল উপকারভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন শুধু একটি উন্নয়ন সংস্থা হিসেবে নয়, বরং মানবিক পরিবারের মতো তানোরের মানুষের পাশে থেকে কাজ করেছে। তাদের বিভিন্ন কর্মসূচি এ অঞ্চলের মানুষকে সচেতন ও আত্মনির্ভর হতে সহায়তা করেছে। বক্তারা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin