বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

সুজানগরে যুবদলের সাবেক সভাপতি হারুন মোল্লার ষষ্ঠ মৃ/ত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুজানগর উপজেলা শাখার সাবেক সফল সভাপতি হারুনর রশিদ (হারুন মোল্লার) ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর সুজানগর মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান , সুজানগর উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, বিএনপি নেতা আব্দুল বাতেন, পৌর বিএনপির ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক বাবু মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইকরাম হোসেন মধু বিশ্বাস, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম শান্ত, এন এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক আলাউদ্দিন আলাল ও মামুন, হেলাল প্রামানিক, মানিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন। দোয়া পরিচালনা করেন সুজানগর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ।স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান,এই ত্যাগী ও মেধাবী নেতা হারুন মোল্লা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য কাজ করে গেছেন নিরলস ভাবে।তিনি শুধু ছাত্রদল, যুবদলের নেতা ছিলেন না, তিনি ছিলেন গণ মানুষের নেতা। তাই তিনি আজও জন্মস্থান প্রিয় চরতারাপুর সহ সুজানগররের সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধার মানুষ হিসেবে বিরাজ করছেন।

সুজানগর(পাবনা) প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin