বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

​নলছিটি পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় রাকিব গাজী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৮৮ Time View

মোঃ নাঈম মল্লিক,ঝালকাঠি প্রতিনিধি

নলছিটি পৌর ছাত্রদলের সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজী। বিএনপি ও সহযোগী সংগঠনের কঠিন দুঃসময়ে তাঁর রাজনীতির সূচনা ঘটে।
​২০১৪ সালে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশ পরিচালনার ইতিহাসে অনুপ্রাণিত হয়ে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন।
​রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তাঁকে পথ চলতে হয়েছে। রাজপথে বিভিন্ন সময় হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার হলেও তিনি সাংগঠনিক কার্যক্রম থেকে কখনো পিছপা হননি বলে জানান তাঁর সহকর্মীরা। ২০০৮ সালের পর ক্ষমতার পালাবদলের কারণে সারা দেশের ন্যায় স্থানীয় রাজনীতিতেও স্থবিরতা দেখা দিলেও তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন অব্যাহত রাখেন।
​২০১৬ সাল থেকে তিনি সরাসরি নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হন। কলেজ শাখা ছাত্রদলকে সুসংগঠিত করতে তিনি নিয়মিত কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন, যার ফলে ক্যাম্পাসে ছাত্রদলের কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হয়।
​পরবর্তীতে ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ সময় সততা, নিষ্ঠা ও আদর্শ বজায় রেখে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাকিব গাজী। দীর্ঘ এই দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ বা কোনো বিতর্কিত কর্মকাণ্ডের আনুষ্ঠানিক অভিযোগ ওঠেনি বলে দাবি করেছেন দায়িত্বশীলরা।
​ঝালকাঠির নলছিটি উপজেলার রাজনীতিতে তাঁর ত্যাগ ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ভূমিকা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা রয়েছে। সহকর্মীদের মতে, চরম প্রতিকূলতার মধ্যেও আদর্শিক অবস্থানে অবিচল থেকে রাকিব গাজী মাঠপর্যায়ের ছাত্ররাজনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin