বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

সুজানগরের গাজনার বিলে আনন্দ ভ্রমণের নামে নৌকায় প্রকাশ্যে চলছে অ/শ্লীলতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

এম এ আলিম রিপন,সুজানগর:বর্ষা মৌসুম এলেই পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের পানিতে দেখা মেলে নৌকা ভ্রমণের দৃশ্য। এ সময় প্রতিদিন ছোট বড় অসংখ্য ভ্রমণ নৌকা চলে বিলের এ পানিতে। কিন্তু নৌকা ভ্রমণ ও বনভোজনের আনন্দের নামে বর্তমানে প্রকাশ্যে চলছে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলা,সেই সাথে বাজানো হচ্ছে অতিরিক্ত শব্দে ডিজে সাউন্ড বক্স। তবে এ বিষয়ে প্রশাসনের কোন অভিযান বা তৎপরতা দেখা যায়নি।এতে ক্ষুব্ধ বিলপাড়সহ বিলে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা ভ্রমণ পিপাসু মানুষেরা।গাজনার বিলের খয়রান ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, বেশিরভাগ ভ্রমণ ও বনভোজনের নৌকার সামনে অশ্লীল পোশাকে নাচছে নর্তকীসহ হিজড়ারা। আর এদের সঙ্গে নৌকায় নেশাজাতীয় দ্রব্য পান করে ড্যান্স দিচ্ছে তরুণ যুবকরা।এছাড়াও মাত্রাতিরিক্ত শব্দে সাউন্ড বক্স বাজিয়ে চলে নৌকা। দেখা যায় কথিত নর্তকী, যৌনকর্মী ও হিজড়াদের অশ্লীল নৃত্য ও মাদক সেবন। মূলত মোটা অঙ্কের টাকায় তারা এ নৃত্য করে থাকেন।বিশেষ করে শুক্রবার এবং শনিবার ছুটির দিনে এ ধরণের অশ্লীলতা ও অবৈধ কর্মকান্ড সবচেয়ে বেশি চলতে দেখা যায়। আর এ ধরণের নৌকা ভ্রমণের নামে অপসংস্কৃতির চর্চা, শব্দদূষণ, মাদকের উপদ্রব বৃদ্ধিসহ নানান অভিযোগ রয়েছে বিল পাড়ের বাসিন্দাসহ সচেতন ব্যক্তিদের। বিলের খয়রান ব্রিজ এলাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ রানাসহ কয়েকজন ভ্রমণ পিপাসু বলেন, ঐতিহ্যবাহী গাজনার বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে খয়রান ব্রিজ এলাকায় এ সময় প্রতিদিন পাবনা শহরসহ অন্যান্য জেলা থেকেও শত শত মানুষ আসেন।কিন্তু নৌকায় আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে চলা অশ্লীল কর্মকাণ্ডে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা সাধারণ মানুষের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।তাই তারা এসব অশ্লীল ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ বৃহস্পতিবার বলেন, গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে চলা অশ্লীল কর্মকাণ্ড বন্ধে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, গাজনার বিলে ভ্রমণে স্বাস্থ্যবিধি অনুসরণ করা, শব্দদূষণ হয় এমন উচ্চ আওয়াজে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার না করা, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ পরিহার করাসহ বিভিন্ন বিষয়ে অতি দ্রুত নির্দেশনা জারি করা হবে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin