বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ের বোদায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৮ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :

গৌরব, সাফল্য ও সংগ্রামের ব্রত নিয়ে পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে বোদা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র‍্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মানুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুল ইসলাম আকাশ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক রায়হানুল প্রধান, দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন সরকার, মহিলা দলের জেলা সাংগঠনিক সম্পাদক মজিদা খাতুন, কৃষকদলের সদস্য সচিব শাহজাহান সিরাজ প্রমুখ।

বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কে স্মরণ করে সংগঠন টির লক্ষ্য উদ্দ্যেশ্য তুলে ধরে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের বিশেষ আলোকপাত করেন।

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসলাম মির্জার সঞ্চালনায় আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, দলের প্রতি অনুগত থেকে তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় প্রায় সহস্রাধিক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin