বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

শোকে স্ত/ব্দ আগৈলঝাড়ার বাকাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

কে এম সোহেব জুয়েল

রাজবাড়ীর কালুখালীতে রাস্তার পাশে পার্কিং করে রাখা নিজের ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে বেপরোয়াগতির অপর একটি ট্রাকের চাঁপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের যুবক ও ট্রাক চালক নজরুল ইসলাম মিলন ফকির (২৬)।

মঙ্গলবার দুপুরে এ খবর তার নিজ গ্রামে ছড়িয়ে পরলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নজরুল ইসলাম মিলন ফকির বাকাল গ্রামের মৃত আব্দুল মালেক ফকিরের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ীর পাংশা কলেজ মোড়ের সামনে কালুখালী উপজেলার একটি ইটভাটার কাছে মিলনের ট্রাকের চাকা পাংচার হয়। পরে তিনি ট্রাকটি মহাসড়কের পাশে পার্কিং করে রেখে নিচে গিয়ে চাকা মেরামতের কাজ শুরু করেন। এ সময় পেছন থেকে বেপরোয়াগতির অপর একটি ট্রাক এসে পার্কিং করে রাখা ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকের নিচে থাকা মিলন চাঁপা পরে ঘটনাস্থলেই নিহত হন।

সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে মিলনের মরদেহ উদ্ধার করেছেন। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

নিহত নজরুল ইসলাম মিলন ফকির প্রায় দেড় বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খবর পেয়ে মিলনের সেজো ভাই মো. শাওন ফকির তার ভাইয়ের মরদেহ আনতে রাজবাড়ীতে পৌঁছেছেন।

দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin