বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গৌরনদীতে শিক্ষককে বেঁধে বাসায় ডা/কাতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৭ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

প্রবাসীর বসতঘরে ডাকাতির রেশ কাটতে না কাটতে মাদ্রাসা শিক্ষকের বসতঘরে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বরিশালের গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের সীমান্তবর্তী এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বেপারীর বসতঘরে এ ঘটনা ঘটেছে।

কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ও গৌরনদীর আল-হেলাল একাডেমীর শিক্ষক আনোয়ার হোসেন বলেন, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৫/৬ জনের একটি সশস্র ডাকাত দল বসতঘরের দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ করে। একপর্যায়ে আমাকে এবং আমার ছেলেকে ধারালো অস্ত্রেরমুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরবর্তীতে তারা বসতঘর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। তবে ডাকাতরা মোবাইল ফোন নিয়ে গেলেও সীম খুলে দিয়ে গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৮ আগস্ট) গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার পূর্ব বেজহার গ্রামের সৌদি প্রবাসী খোকন হালদারের বসতঘরে ঢুকে তার স্ত্রী-কন্যার গলায় রামদা ধরে ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ডাকাতরা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin