
আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সংবেদনশীল সিরাপসহ মোঃ মনিরুজ্জামান (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৬ আগস্ট) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পুটখালী বিওপির টহল দল সীমান্ত এলাকায় এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার বৃত্তি আচড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি কর্মকর্তা নিশ্চিত করেছেন।