বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

ঝালকাঠির নলছিটিতে জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি।

ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে মৎস্য চাষ, সংরক্ষণ ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রোববার (১৬ আগস্ট) নলছিটি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি নলছিটি – ২ আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রেজবী আহমেদ সবুজ, নলছিটি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনিচুর রহমান হেলাল খান, পৌর বিএনপির সভাপতি মুজিবুর রহমান, নলছিটি উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রতীক কুমার কুন্ডু।

আয়োজিত কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রম রক্ষা, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মাছ উৎপাদনের বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় মৎস্য খাতের উন্নয়নে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে। এর মধ্যে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin