বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শো/ক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০৬ Time View

আজিজুল ইসলাম,  যশোরঃ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দুপুর ১২:৪৫ মিনিটে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

​মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ইমানুর রহমান ছাত্রজীবন থেকেই সক্রিয়ভাবে রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। তিনি টানা ৭বার ৩৫ বছর ইউপি সদস্য (মেম্বার) হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে এলাকার মানুষের সেবা করেছেন। অত্যন্ত বিনয়ী, ভদ্র ও সদালাপী ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় সর্বস্তরের মানুষের কাছে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল।

​তাঁর এই প্রবীণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে এলাকায় ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

​মরহুমের জানাজার নামাজ মাগরিব বাদ দক্ষিন পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। 

জানাজা নামাজে উপস্থিত থেকে শোক প্রকাশ করেছেন, যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,দপ্তর সম্পাদক প্রভাসক আলমগীর কবির, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হোসেন,গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সরোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin