শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

সুজানগর পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামাল বিশ্বাসের উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

এম এ আলিম রিপন,সুজানগর: সুজানগর পৌর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে জনসংযোগ ওগণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার ০২ নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের নির্বাচনী এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সুজানগর পৌর বিএনপির সভাপতি,সাবেক পৌর মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামাল হোসেন বিশ্বাস বলেন, পৌরসভার জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। ইনশাল্লাহ আপনাদের মূল্যবান ভোটে পৌর মেয়র নির্বাচিত হলে পৌরসভার সব নাগরিক সমানভাবে সেবা পাবেন। কোনো বৈষম্য হবে না। তিনি বলেন পুনরায় আপনাদের মূল্যবান ভোটে পৌর মেয়র নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে পৌরসভাকে পরিকল্পিত নগর হিসেবে গড়তে চাই।
জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি জানিয়ে উঠান বৈঠকে পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত অগ্রগতি, পরিচ্ছন্নতা কার্যক্রম, জলাবদ্ধতা নিরসন,রাস্তাঘাটের উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এছাড়াও তিনি পৌর জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও পরিছন্ন পৌরসভা গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আলমগীর, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, আলী রেজা, পৌর ছাত্রদল নেতা রহিম খান, স্থানীয় এলাকাবাসীর মধ্যে আব্দুল লতিফ মন্ডল, ছোরহাব মন্ডল, মসলেম খান, বকসো শেখ, আবু সরদার, সিদ্দিক, নবী কোরবান, জাহিদ খান, আবুল কালাম, আজিম প্রামানিক, বিস্কুট ও তোফাজ্জল প্রমূখ।
উঠান বৈঠকে স্থানীয় জনগণ সাবেক জনপ্রিয় পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাসকে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন।
সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের এ উঠান বৈঠক কে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin