বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

আশুলিয়ার জামগড়ায় এমবিবিএস না হয়েও ডাঃ পরিচয়ে রোগীদের সাথে প্রতা/রণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৯৭ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া শরিফ মার্কেট এলাকার মৃত পল্লী চিকিৎসক ফজলুর আপন ছোট ভাই ডাঃ পরিচয়দানকারী ইয়াবা টেবলেট মাদকসহ ধরা পড়ায় স্থানীয়রা তার ভাইয়ের ওষুধের দোকান থেকে বের করে দেন। প্রশ্ন: মাদকের সাথে জড়িত ‘ডাক্তার’ খোরশেদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ও রোগীদের ভুল চিকিৎসা করার অভিযোগ রয়েছে।

আশুলিয়ার জামগড়া এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী খোরশেদ ৬ মাসের কথিত কোর্স করে এখন ডাক্তার সেজে চেম্বার খুলে বসেছে। তার দেওয়া ভুল ওষুধে রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।

সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীসহ সচেতন মহল, তারা দ্রুত এই অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে অভিযুক্ত খোরশেদ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। এক সময়ের মাদক ব্যবসায়ী খোরশেদ এখন তিনি ডাক্তার। মাত্র ৬ মাসের কোর্স করেই চিকিৎসা দিচ্ছেন রোগীদের। ভুল প্রেসক্রিপশন আর ভুল ওষুধে সাধারণ মানুষের জীবন এখন হুমকির মুখে। এলাকাবাসী বলছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভোক্তারা সঠিক বিচার পাবেন না।

জানা গেছে, আশুলিয়ার জামগড়াসহ সাভার উপজেলায় প্রায় ১০ হাজারের বেশি নামে-বেনামে ব্যাঙের ছাতার মতো ওষুধের দোকান হয়েছে, এমনকি রাস্তার পাশে ফুটপাতেও ওষুধের দোকান দিয়ে দিব্বি ওষুধ বিক্রি করছে যারা তাদের বেশিরভাগ দোকানদারের ধারণা নেই কি ওষুধ সেবনে কি রোগ ভালো হয়।

এ বিষয়ে বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন একাধিক অভিযান পরিচালনা করলেও কোনভাবেই তা বন্ধ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। উক্ত বিষয়ে একাধিক ভিডিও চিত্র সংরক্ষিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin