বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

আশুলিয়ার গাজিরচট এলাকায় ভাসুরের বিরুদ্ধে এক গৃহবধূকে ধ/র্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬৯ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় নিজ বাসায় ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর ভাসুর মো. রবিনের বিরুদ্ধে। এ ঘটনা এক বছর পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ভিকটিম ওই গৃহবধূ । আশুলিয়া থানায় ৩১/০৮/২০২৫ইং তারিখে ১২৫ নং মামলা দায়েরের পর প্রায় এক বছরে বিচার না পাওয়ায় নিরাপত্তাহীনতা ও হতাশায় দিন কাটাচ্ছেন ভিকটিম ভুক্তভোগী ও তাঁর পরিবার।

ভুক্তভোগীর থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে জরুরি কথা বলবে বলে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার নিজ বাসায় ওই গৃহবধূকে ডেকে নেন তাঁর ভাসুর মো. রবিন। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভিকটিম ভুক্তভোগী নিজেই।

এই ভাসুর কর্তৃক ধর্ষণের ঘটনার পরপরই বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান ভিকটিম ভুক্তভোগী। তবে তাঁর অভিযোগ, এ ঘটনার পর একটি প্রভাবশালী মহল আপোষ-মীমাংসার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এতে কোনো সুরাহা না হওয়ায় বিচার পাওয়ার আশায় আশুলিয়া থানায় মামলা করার জন্য লিখিত অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর দাবি, তাঁর লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হলেও দীর্ঘ এক বছরেও অভিযুক্ত রবিনকে গ্রেফতার করা হয়নি। দ্রুত এই অভিযুক্তকে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ভিকটিম নারী বলেন, “এক বছর ধরে বিচারের আশায় বিভিন্ন মহলে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, তবুও বিচার পাইনি, এটা মানবাধিকার লঙ্ঘন আর মানবাধিকার লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। থানায় লিখিত অভিযোগ দিয়ে মামলা হলেও এখনো পুলিশ আসামিকে গ্রেফতার করেনি।” এটা রহস্যজনক।

জানা গেছে, অভিযুক্ত রবিন (২৭), আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার সামছুদ্দিনের ছেলে। এ বিষয়ে জানতে বিবাদী রবিন এর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন একাধিক মামলার আসামি তাই পলাতক রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, “এই ধর্ষণ মামলার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin