
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর উদ্যোগে ব্যবসায়ীদের অংশগ্রহণে বিজনেস মিট, মতবিনিময় সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাৎসরিক সেরা বিক্রেতাদের মধ্যে সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মো: সাজ্জাদুল ইসলাম, জেনারেল ম্যানেজার (মার্কেটিং)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুহাম্মাদ হাসানুজ্জামান চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার।
বক্তারা ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
পাশাপাশি ঘাটাইল ও মধুপুরের সকল ব্যবসায়ী ইনোভারের সঙ্গে থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি প্রদান করেন এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় ইনোভারের ঘাটাইল ও মধুপুর অঞ্চলের সম্মানিত পরিবেশক মো: ইদ্রিস আলী, এসিস্ট্যান্ট ডিভিশনাল সেলস ম্যানেজার সোলায়মান হক, রিজিওনাল সেলস ম্যানেজার মো: সানিয়েত হোসেন, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ জুবায়ের শফিকসহ গণ্যমান্য ব্যবসায়ী ও রিটেইলাররা উপস্থিত ছিলেন।
মোঃ রায়হান মিয়া
ঘাটাইল,টাঙ্গাইল