বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

চারঘাটে বিশ্ব যুব দিবসে শত শত যুবকের ম্যারাথন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৮টায় সরদহ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ম্যারাথনটি চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার শত শত যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ম্যারাথনকে ঘিরে সকাল থেকেই সরদহ সরকারি কলেজ মাঠে যুবকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। নির্ধারিত সময়ে অতিথি ও আয়োজকদের উপস্থিতিতে দৌড় শুরু হলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা নির্ধারিত পথ পাড়ি দিয়ে চারঘাট পাইলট মাঠে পৌঁছান।

চারঘাট উপজেলা যুব বিভাগের সভাপতি সুফেল রানার সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ইব্রাহীম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুব বিভাগের সভাপতি নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি তরিকুল ইসলাম, জেলা শিবিরের সাহিত্য সম্পাদক নাহিদ হাসান শুভসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ম্যারাথন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এবারের বিশ্ব যুব দিবসের প্রতিপাদ্য “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” সামনে রেখে দেশের যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও উৎপাদনশীল জনশক্তিতে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। চারঘাটের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি সারাদেশকে মাদকমুক্ত করতে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।

প্রধান অতিথি গোলাম মর্তুজা তাঁর বক্তব্যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে জুলাই-আগস্টের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা, মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই বিশ্ব যুব দিবস উপলক্ষে এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin