বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

তেঁতুলিয়ায় ৪০ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও কৃষি উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮০ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়।।

তেঁতুলিয়া, পঞ্চগড় | ১২ আগস্ট ২০২৬: কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪০ জন কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও অন্যান্য উপকরণ প্রদান করেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রত্যেক কৃষককে এক বিঘা জমিতে পেঁয়াজ চাষের জন্য ১৬০ কেজি পেঁয়াজের বীজ (কন্দ), ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার, একটি বীজ সংরক্ষণ ড্রাম, এক কেজি দানাদার বালাইনাশক এবং ১০০ গ্রাম ছত্রাকনাশক দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এসব কৃষি উপকরণ সরবরাহ করা হয়। বিনামূল্যে বীজ, সার ও প্রয়োজনীয় উপকরণ পাওয়ায় কৃষকরা পেঁয়াজ চাষে সহায়তা পাওয়ার পাশাপাশি উৎপাদন ব্যয় কমবে বলে আশা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin