বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

১০ দিনেও গ্রে/প্তার হয়নি সাংবাদিকের উপর হামলার প্রধান আসামি, থানার প্রধান ফটকে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬৩ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
বরিশালের গৌরনদীতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর গৌরনদী প্রতিনিধি সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাসুম হাওলাদারকে ১০ দিনেও গ্রেপ্তার না করায় থানার প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে গৌরনদী মডেল থানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে মামলার প্রধান আসামি মাসুম হাওলাদারসহ হামলায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির ও সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিয়া। এ সময় গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত ২ আগস্ট সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর ১০ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের পাশাপাশি নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অনতিবিলম্বে প্রধান আসামিসহ মামলার সব আসামিকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপরও আঘাত। তাই হামলার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ২ আগস্ট বিকেলে গৌরনদীর পুরাতন নাহার সিনেমা হল মোড়ে সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে। সাংবাদিক জুলফিকারের অভিযোগ, তাঁর ভাগ্নের গ্যারেজের মোটর মেকানিক রিপন কাজীর ওপর হামলার ঘটনা সম্পর্কে জানতে গেলে একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালায়।
এ ঘটনায় ওই দিনই গৌরনদী মডেল থানায় মামলা করা হয়। মামলায় মাসুম হাওলাদার, তাঁর ছেলে ইয়াসিন হাওলাদার, ভাই রাসেল হাওলাদার, সবুজ হাওলাদার ও রিয়াজ উকিলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
মানববন্ধন শেষে সাংবাদিকরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মামলার প্রধান আসামিসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin