
আজিজুল ইসলাম, যশোরঃ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ গোগা বিওপির সীমান্তে অভিযান চালিয়ে ১১৪ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৫০ মিনিটে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এই মাদকের চালানটি আটক করে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।