শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

সলঙ্গা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সিরাজগঞ্জের সলঙ্গায় উদ্বোধন হয়েছে অত্যাধুনিক “সলঙ্গা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার”।সম্পূর্ণ কম্পিউটারাইজড চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে আজ বুধবার (১২ আগস্ট) সকালে সলঙ্গা থানামোড় মীর প্যালেসে, আছিয়া-বছির মেডিকেল সেন্টার সংলগ্ন এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের কার্যক্রমের শুভ সূচনা করেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান (বিএ),বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাইফুল ইসলাম এবং আবু হানিফ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। উন্নতমানের চিকিৎসা ও নির্ভুল রোগ নির্ণয়ের পাশাপাশি রোগীদের আন্তরিক ও মানবিক সেবা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। এ ছাড়াও পবিত্র কোরআনের হাফেজ ও মসজিদের ইমামদের জন্য বিশেষ ছাড় ও সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।এতে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন ডা. আরিফুল ইসলাম নাইম,ডা. মাসুমা আক্তার এবং দন্ত চিকিৎসক ডেন্টিস্ট রাজিয়া সুলতানা।বিনামূল্যের এ স্বাস্থ্যসেবা নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ সেন্টারে ভীড় করেন। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা,সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,সলঙ্গা বিজ্ঞান মাদরাসার মুহতামিম মাও: রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, আধুনিক যন্ত্রপাতি,দক্ষ জনবল এবং সেবামুখী মানসিকতা নিয়ে পরিচালিত এ ডায়াগনস্টিক সেন্টার সলঙ্গাসহ আশপাশের এলাকার মানুষের জন্য একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তারা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin