বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ জন মা/দক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭৬ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভারে মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬ইং) বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১২৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক বিক্রির পরিবহন কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ১০/০৮/২০২৬ইং তারিখ বিকেল সাড়ে ৪ টার দিকে আশুলিয়া থানাধীন দূর্গাপুর পশ্চিমচালা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সালাউদ্দিন (২৬), পিতা-মোঃ মাদার আলী, সাং-দূর্গাপুর (পশ্চিমচালা), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ সাজু হোসেন (২৯), পিতা-মৃত ইব্রাহিম, সাং- সাং-দূর্গাপুর (পশ্চিমচালা), থানা-আশুলিয়া,জেলা-ঢাকাদ্বয়কে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ১০/০৮/২০২৬ইং তারিখ দিবাগত রাতে সাভার মডেল থানাধীন মধ্য শ্যামপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। ফারুক হাসান (৪০), পিতা-জজ মিয়া, সাং-আলগীরচর, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ আলী হোসেন (৪৬), পিতা-মৃত মুনসুর আলী, সাং-আমবাগিচা, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, এ/পি সাং-চুনকুঠিয়া চৌরাস্তা শাহ টাওয়ার, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকাদ্বয়কে ১২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১২০ গ্রাম, যাহার মূল্য অনুমান (৩,৬০,০০০/-তিন লক্ষ ষাট হাজার টাকা) গ্রেফতার করেন এবং মাদক বিক্রির পরিবহন হিসাবে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করেন।

উল্লেখ্যে যে, বর্ণিত ৩ নং আসামী ফারুক হাসান এর বিরুদ্ধে নারী ও শিশু আইনে ০১ টি মামলা, ৪নং আসামী মোঃ আলী হোসেন এর বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin