বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

মহেশপুরে কৃষকের হাতে বিনামূল্যে পেঁয়াজের বীজ-সার উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:-

দেশের পেঁয়াজের চাহিদা মেটানো ও আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।এ সময় কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের উচ্চফলনশীল এন-৫৩ জাতের বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। কৃষিতে স্বনির্ভরতা অর্জন ও কৃষকের উৎপাদন বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া।বক্তারা বলেন, সরকারি এ প্রণোদনা কৃষকের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ সম্প্রসারণ করা গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পেঁয়াজের চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin