বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সাংবাদিক কন্যা নুসাইবা এসএসসিতে এ প্লাস পেয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেছে দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পত্রিকার প্রকাশকের ছোট মেয়ে নুসাইবা হক। সে তাড়াশের বিষমডাঙ্গা গার্লস স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে।
ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী নুসাইবা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতেই ভালো ফলাফল করে এসেছে। নিয়মিত পড়াশোনা,অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফল হিসেবেই এবারের সাফল্য এসেছে বলে জানিয়েছেন তার বাবা-মা। এ ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিক সহযোগীতা ও দিকনির্দেশনার কথাও তারা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।
মেয়ের এমন সাফল্যে গর্বিত তার বাবা-মা। নুসাইবার বাবা নুরুল হক নয়ন একজন ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী এবং মা একজন শিক্ষিকা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নুসাইবা আরও ভালো ফলাফল অর্জন করবে এবং একজন আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে।
নুসাইবার সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষক,সহপাঠী,আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবারের পক্ষ থেকেও নুসাইবা হককে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin