বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পুঠিয়ায় ১০ গ্রাম হে/রোইনসহ,এক যুবক গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬৪ Time View

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ তফিজুল ইসলাম ওরফে তফি (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাবের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় হেরোইন কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যক্তি।রোববার (৯ আগস্ট) বেলা ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল ঢাকা-রাজশাহী মহাসড়কের উত্তর পাশে হান্নান মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাঁকে আটক করে।গ্রেফতার তফিজুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিরুইল গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. নাজিম উদ্দীন।র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় তফিজুলের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিক্রির উদ্দেশ্যে হেরোইন নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাবের আরও দাবি, জিজ্ঞাসাবাদে তফিজুল দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদক সংগ্রহ করে পুঠিয়ার বানেশ্বরসহ বিভিন্ন এলাকায় তা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। #

মাজেদুর রহমান( মাজদার)

পুঠিয়া রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin