বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

রংপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, ত-দন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

রংপুর রেলস্টেশন এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা ৪৬১ নম্বর এলআর কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রেলস্টেশনের কাছাকাছি আসলে বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত না হলেও রংপুরের সঙ্গে লালমনিরহাটসহ বিভিন্ন রুটে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাটের বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেলস্টেশনে প্রবেশের সময় তিন নম্বর লাইনে আসার পর হঠাৎ ইঞ্জিন ও পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। বিকট শব্দে ট্রেনটি থেমে গেলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই রংপুর রেলস্টেশনের কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি আলাদা করে ট্রেনটি অন্য লাইনে সরিয়ে নেওয়া হলে প্রায় দেড় ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।এদিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রেলস্টেশনের তিন ও চার নম্বর লাইন দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এই দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, এক ও দুই নম্বর লাইনে পাথর দেওয়া হলেও তিন ও চার নম্বর লাইনে পর্যাপ্ত পাথর নেই। লাইনের এই জরাজীর্ণ অবস্থার কারণেই মূলত ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।রংপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক বিঘ্ন ঘটলেও বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী লাইনের সংস্কার ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin