বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

তেঁতুলিয়ায় গ/ণঅভ্যুত্থান দিবসে জুলাই যো/দ্ধাদের মাইনাস করল উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬৪ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ এ মাইনাস করা হয়েছে জুলাই যোদ্ধাদের অভিযোগ উঠেছে। জুলাই যোদ্ধার অভিযোগ চব্বিশের জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরাসরি নেতৃত্ব দিয়ে রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েও উপজেলা প্রশাসন থেকে কোনো ইনভাইট করা হয়নি।

গত বুধবার (৫ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচির অনুষ্ঠানে এমন দৃশ্য চোখে পড়ে।

এ বিষয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজপথে সক্রিয়ভাবে নেতৃত্ব প্রদানকারী ও অংশগ্রহনকারী চব্বিশের জুলাই যোদ্ধা হযরত আলী ও ওবায়দুল হক বলেন, উপজেলা প্রশাসন থেকে তাদের কাউকে কোনো প্রকার ইনভাইট করা হয়নি। তাঁরা আরও বলেন, সারা বাংলাদেশে যখন ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নামে, তখন তেঁতুলিয়ায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাঁরা আন্দোলনে নামেন। নিজেদের বিপ্লবী মনোভাব থেকে তাঁরা আন্দোলন করেন। জুলাই বিপ্লবে তাদের অবদানের কথা সবাই জানেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা সুলতানা বলেন, তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করায় ব্যক্তিগতভাবে সকলকে না চেনায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইনভাইট করার জন্য অফিসে নির্দেশনা প্রদান করেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, ‘মাইনাস করা হয়নি, যারা ছিলেন তাদের কেউ ডেকে নিয়ে আসলেই হতো। তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং আগামীতে ইমপ্রুভ করার কথা জানান।’

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin