বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি এর অভিযানে অনলাইন জু/য়া চক্রের ৩ জন সদস্য গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬৫ Time View

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি এর অভিযানে সিরাজগঞ্জ বেলকুচি থানা এলাকা হতে অনলাইন জুয়া চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় গত ৬ আগস্ট ২০২৬ খ্রিঃ সময় ১৮.৪০ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ”সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন আদাচাকী গ্রামস্থ নাবিল টেলিকম মোবাইলের দোকানে” একটি অভিযান পরিচালনা করে একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়া চক্রের ০৩ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এছাড়াও জুয়ার সাইটে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন ও নগদ ৫৮৮৫/-(পাঁচ হাজার আটশত পচাশি) টাকা জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ মেনাজুল ইসলাম(২৪), পিতা-মোঃ আক্তার খান, ২। মোঃ বনি আমিন(২০), পিতা-মোঃ নুরুল ইসলাম, ৩। মোঃ নিশাত রেজা(২৭), পিতা-মৃত আব্দুল মালেক, সর্ব সাং-আদাচাকী, সর্ব থানা বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ধৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনে একাধিক এমএফএস একাউন্ট ব্যবহার পূর্বক অনলাইনে বেটিং/জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেন করে আসছে। তারা আরোও জানায় জুয়ার সাইটে অর্থের প্রয়োজন হইলে তারা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ প্রভৃতি) ব্যবহার করে অর্থ সরবরাহ করিয়া থাকে।

৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের জুয়া প্রতিরোধ অভিযান সচল রেখে বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin