বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

বিরামপুর থেকে একাধিক মা/মলার আসামি পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক গ্রে/প্তার, জেলহাজতে প্রে/রণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৫৩ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:

একাধিক মামলার আসামি মোঃ কাজী আল তারেককে দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চগড় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিরামপুর থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাজী আল তারেক পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি পঞ্চগড় সদর উপজেলার রামের ডাঙ্গা এলাকার কাজী শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আল তারেকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা সন্ত্রাসবিরোধী আইনে ও দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয়েছে। মামলাগুলোতে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মামলাগুলোর পরিপ্রেক্ষিতে কাজী আল তারেককে গ্রেফতারে অভিযান চলছিল। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পঞ্চগড় সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা বিরামপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর তাকে পঞ্চগড়ে নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, “কাজী আল তারেকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর ভিত্তিতে তাকে দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin