বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন শিহাব উদ্দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৮৫ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর এলাকার ঐতিহ্যবাহী আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শিহাব উদ্দিন পেশকার।

নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে মুলাদী উপজেলার সর্বস্তরের জনগণ সহ বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, শিহাব উদ্দিন পেশকার একজন সৎ, দক্ষ ও জনকল্যাণে নিবেদিত মানুষ। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, সমাজসেবা এবং মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

তার নেতৃত্বে আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষার্থীদের জন্য একটি যুগোপযোগী শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা বলেন, একজন শিক্ষানুরাগী ও দূরদর্শী ব্যক্তি হিসেবে শিহাব উদ্দিন পেশকারের অভিজ্ঞতা ও নেতৃত্ব কলেজের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তার হাত ধরে প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।

অপরদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় শিহাব উদ্দিন পেশকারকে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল দায়িত্ব পালনের জন্য দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin