বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

তানোরে জুলাই যো/দ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

আলিফ হোসেন,তানোরঃ
“জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।‎ তানোর ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। অনুষ্ঠানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক, তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও)বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস আলী,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা,মাহাবুব চৌধুরী, তানোর উপজেলা বিএপির সাবেক সভাপতি ও সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তানোর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম ও সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ।‎
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, সুধীজন, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।‎
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা ধারণ করে দেশকে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin