বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বেনাপোল সীমান্ত থেকে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আট/ক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

আজিজুল ইসলামঃ যশোরের দরগাহ ফিলিং স্টেশন এলাকা থেকে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। বুধবার (৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​আটককৃত ব্যক্তির নাম মোঃ ফারুক (৩০)। সে কুমিল্লার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। সেখানে শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে ফারুকের নিজ দেহে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫২৯.৬৪ গ্রাম ওজনের ৫টি (৪টি পূর্ণাঙ্গ এবং ১টির অর্ধেক) স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। এছাড়া তার কাছ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং নগদ ১,৬৫৫ টাকা উদ্ধার করা হয়েছে। সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তার। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin