বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মাহমুদা হাবিবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এবং কৃষ্ণপুর বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সংরক্ষিত আসনের সাংসদ মাহমুদা হাবিবা খাতুন। মঙ্গলবার দুপুরে পৃথক পৃথক প্রতিষ্ঠানে গিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন ও নবনির্মিত ভবন ফলক উন্মোচন শেষে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ চত্বরে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেসকোর নবনিযুক্ত চেয়ারম্যান, বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও দলের চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি কোয়েল হাট কলেজের সহযোগী অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান। তানোর উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন।
তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজা ও সদস্য সচিব শরিফ উদ্দিন মন্সীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন
বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, কোয়েল হাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জাহান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার,জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন ও আব্দুল্লাহ আল মামুনপ্রমুখ।এছাড়াও
শিক্ষা প্রতিস্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin