
এম এ আলিম রিপন,সুজানগর: রক্তাক্ত ৩৬ জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে পাবনার সুজানগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সুজানগর উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা ২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ. কে.এম সেলিম রেজা হাবিব । জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং আহতদের দ্রুত সুস্’তা কামনা করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা হাবিব বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার সর্বোত্তম উপায় হলো বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক উন্নত বাংলাদেশ বিনির্মাণে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সকলের দায়িত্ব পালন করা। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ এ, বি, এম তৌফিক হাসান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু। উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, হারুন হাজারী, আব্দুল হাই, হাবিবুর রহমান মাস্টার, সরদার বাবুল হোসেন, মঞ্জু শেখ, হারুন মন্ডল, উপজেলা ক…ষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কমিশনার আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা স্বে”ছাসেবকদলের আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু জাকারিয়া তরঙ্গ, ছাত্রদল নেতা সোহেল বিশ্বাস, রুবেল শেখ, এস এম আফতাব, আনিছুর রহমান সংগ্রাম, আব্দুস সবুর জয় ও আরিফ খানসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্’িত ছিলেন।