বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিষয়ক সংলাপে সভাপতিত্ব করলেন ডিসি মোঃ আরিফ-উজ-জামান

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭১ Time View

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় -এর উদ্যোগে ও আয়োজনে রোববার (২ আগস্ট) টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় এবং টুঠামান্দ্রা সুরযূবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “কসমোলজিঃ মহাবিশ্বের অনন্ত যাত্রা” শিরোনামে বিজ্ঞান বিষয়ক সংলাপে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীন, সাহাপুর ইউপি চেয়ারম্যান বিনয় সরকার (অনাদি), ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞানমনস্ক ও অনুসন্ধিৎসু প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে ধারাবাহিক বিজ্ঞান সংলাপের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মহাবিশ্ব, মহাবিশ্বের উৎপত্তি, বৈজ্ঞানিক আবিষ্কার ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় ও বিজ্ঞানমনস্ক জাতি গঠন ও জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কথা বলা হয় এবং পড়ালেখায় মনোযোগী হয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার জন্য উৎসাহিত করা হয়।

বস্তুত, শিক্ষার্থীরা যেন আধুনিক বিশ্বের গতি-প্রকৃতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞান ভিত্তিক চিন্তা ও নিয়মিত জ্ঞানচর্চা ভবিষ্যৎ প্রজন্মকে আরো দক্ষ ও সক্ষম করে তুলবে – সংশ্লিষ্ট সকলেই এ আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin