বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চারঘাটের বালিকা ফুটবল দলকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৫ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় রাজশাহীর চারঘাট উপজেলা ফুটবল (বালিকা) দলের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০২ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ চ্যাম্পিয়ন দলের চারঘাট উপজেলা বালিকা ফুটবল দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।
তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলে। নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ ক্রীড়া প্রতিযোগিতায় চারঘাটের বালিকা ফুটবল দলের চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তিনি আরও বলেন, আমাদের মেয়েরা সুযোগ পেলে তারাও দেশের জন্য বড় অর্জন বয়ে আনতে পারে। তাই খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে হবে এবং তাদের প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। চারঘাটের এই চ্যাম্পিয়ন দল ভবিষ্যতে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করবে এটাই আমাদের প্রত্যাশা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা সুপার ভাইজার রাহেদুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক, সাংবাদিক ও ক্রীড়াবীদগন।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin