রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

ময়মনসিংহে সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অ/ভিযান,ঝাড়ু হাতে এমপি-ইউএনও

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৩৩ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ক্লীন ময়মনসিংহ গড়তে ক্লীন সানডে এর আওতায় যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পরিচ্ছন্ন,পরিকল্পিত ও বাসযোগ্য-পরিচ্ছন্ন ময়মনসিংহ জেলা গড়ার লক্ষ্যে পরিচালিত যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা ” এর অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন সানডে কর্মসূচি বাস্তবায়নে রবিবার (২ আগস্ট) সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নগরীর হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ এমপি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়

অভিযান চলাকালে স্কুল মঠের চারপাশের আঙ্গিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বর্জ্য যথাস্থানে ফেলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম নিয়ে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করেন। এসময় জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ এমপি এবং উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম নিজেও ঝাড়ু হাতে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থদের উৎসাহীত করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটসের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, তরুণ সমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম বলেন, ‘‘পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু সৌন্দর্য রক্ষার বিষয় নয়; এটি জনস্বাস্থ্য, নিরাপদ জীবনযাপন এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং সবুজায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’’

তিনি আরও বলেন, ‘‘পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সদর উপজেলা গড়ে তোলার প্রচেষ্টা আরও গতিশীল করা হবে।

পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ জাতীয় কর্মসূচির বাস্তবায়মনের অংশ হিসেবে গাছের চারা রোপন করেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin