বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

হবিগঞ্জে হা/মলার প্রতি/বাদে ময়মনসিংহে এনসিপির বিক্ষো/ভ ও প্রতি/বাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬৪ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
হবিগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম,চাঁ’দা’বাজির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর নাসিরুদ্দিন পাটোয়ারী সহ এনসিপির কেন্দ্রীয়
নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপর বিএনপির ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহ জেলা ও মহানগর এনসিপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আগামী দিনগুলোতে জুলাই এনসিপির নির্ধারিত জুলাই পদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বক্তারা।

বুধবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ময়মনসিংহ নগরীর কাচারী রোডস্থ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মোড়ে জুলাই চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে দাবি করা হয়, হবিগঞ্জের ছাত্রদল ও যুবদল ন্যক্কারজনক এ হামলা চালিয়েছে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম। এসময় তিনি হবিগঞ্জের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার বক্তব্যে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তিনি বলেন, এনসিপি দেশে কোনো সংঘাতময় পরিবেশ সৃষ্টি করতে চায় না।

সমাবেশে জেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতারা অভিযোগ করেন, সত্য কথা বলার কারণেই দলের নেতাদের ওপর হামলা হয়েছে। হামলার সময় পুলিশ কার্যকর ভূমিকা পালন করেনি। পুলিশের সামনেই একটি গাড়ির চালককে মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। একটি ‘তৃতীয় অপশক্তি’ উসকানি দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা।

সমাবেশ শেষে নেতা–কর্মীরা হবিগঞ্জের হামলার ঘটনার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম, মহানগর এনসিপির সদস্য সচিব ইকরাম এলাহী সাজ, জেলা এনসিপির সদস্য সচিব জসিম উদ্দিন ,জেলা এনসিপির যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল মিয়া,জাতীয় যুব শক্তি ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক ফয়সাল ফারনিম,
ছাত্রশক্তির আহবায়ক আলী হোসেন প্রমুখ। এছাড়া উক্ত প্রতিবাদ মিছিলে ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি, ওলামা এলায়েন্স সহ সকল নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও সচেতন জনসাধারণকে যথাসময়ে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin