
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মোঃ দেলওয়ার হোসেন প্রামাণিকের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ সুজাউদ্দৌলা সরকার, আব্দুল গোলাম রব্বানী, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল লতিফ, মোক্তারুল আলম প্রমূখ। এর আগে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. আব্দুর রউফ। সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মোঃ দেলওয়ার হোসেন প্রামাণিক শিক্ষার্থীদের নির্দশনামূলক বক্তব্যসহ বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করে ক্লাসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।