
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ আসন্ন মানিকহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিয়ার প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে ইউনিয়নের বনকোলা বাজারে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিয়া।এ সময় চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিয়া উপস্থিত ভোটার ও কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, “মানিকহাট ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করা এবং এই এলাকাকে একটি আধুনিক, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরুব্বি, তরুণ সমাজ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।সবশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং নির্বাচনী প্রচারণার সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।